ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩২ জন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
১৯জানুয়ারি সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য শুধু টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যায় না। অর্থমূল্যের চেয়েও এ অর্জনের মর্যাদা অনেক বেশি। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। তিনি বলেন, ফেলোশিপপ্রাপ্ত এই ৩২ জন শিক্ষার্থীই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপাচার্য আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা আগামী দিনেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা