ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৯-১-২০২৬ বিকাল ৭:৪০

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণে ময়মনসিংহে ভোটের গাড়ির প্রচারণার গান ও ভিডিও ডিসপ্লের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন। গণভোট বিষয়ে ভোটের গাড়ির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশ জুড়ে চলমান রয়েছে। 
এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোটের গাড়ির উদ্দেশ্য হচ্ছে গণভোট ও সংসদীয় ভোট বিষয়ে নাগরিক সচেতনতা সৃষ্টি। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এদেশে সকল মানুষের অধিকার যেন সমুন্নত থাকে, একতাবদ্ধ একটি জাতি প্রতিষ্ঠা করা যেন সম্ভব হয়, সে লক্ষ্যকে সামনে রেখেই গণভোট-২০২৬। দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে আর যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, জনগণের অধিকার হরণ না করতে পারে, সেজন্য দেশের জনগণকে গণভোটে অংশগ্রহণ করতে হবে। নাগরিক অধিকার ও কাঙ্খিত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাই যেন গণভোটে নিজের ভোটটি প্রদান করি। সংবিধানের পরিপূর্ণ রূপ দিতে সবাই যেন একতাবদ্ধ থাকি।
গণভোট-২০২৬ বিষয়ে সচেতনতায় সংগীত ও ডিসপ্লে প্রচারণা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিপুল জনসমাগম পরিলক্ষিত হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত