ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মনোনয়ন প্রত্যাশী ফয়সালের পক্ষ থেকে সাঁকো নির্মাণ

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২১-১১-২০২৫ বিকাল ৫:৭

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কালাপানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকার অন্তত পাঁচ শতাধিক পরিবারের নিয়মিত চলাচলের একমাত্র ভরসা ছিল এ খালপাড়ের পথ। কিন্তু উপযুক্ত সেতুর অভাবে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হতো শিশু, নারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা। দীর্ঘদিনের সেই কষ্ট লাঘব করতেই রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ফলে সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে ফেরে স্বস্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, “সাঁকোটি সাময়িক হলেও এখন চলাচলের সুবিধা হয়েছে। আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও কমেছে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে রফী উদ্দিন ফয়সালের আগ্রহ সত্যিই প্রশংসার দাবি রাখে।”

রফী উদ্দিন ফয়সাল তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এলাকাবাসীর সমস্যা সমাধান এবং তাদের পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার। যতদিন সক্ষম আছি, মানুষের কল্যাণে কাজ করে যাব।”

সাঁকো নির্মাণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন এবং দিনব্যাপী এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন