ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে পত্নীতলা বিজিবির সম্প্রীতি সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৫:৯

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে পত্নীতলা বিজিবি। সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপির এলাকায় ভানাইকুশলিয়া সিংপাড়া গোবিন্দ মন্দির চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন। কোনভাবেই গুজব ও উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে (ছবি/ভিডিও) প্ররোচিত না হয় সে ব্যাপারে উপস্থিত সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন। 

মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দসহ ৬টি গ্রামের ৩০০টি পরিবারে প্রায় ৩০০০ জন জনসাধারণ অংশগ্রহণ করেন। 

এছাড়াও অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  তোজাম্মেল হোসেনসহ  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত