ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজে যুবদল


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৫:১০

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের ড্রেন পরিস্কার,পানি অপসারণ ও রাস্তা সংস্কারের কাজ করছে যুবদলের নেতা-কর্মিরা। গতকাল সোমবার সকাল ১১ টা  থেকে জনদুর্ভোগ লাঘবে অন্তত ৫০ জন নেতা-কর্মী স্বেচ্ছাশ্রমে ওই কাজগুলো বাস্তবায়ন করছেন।

জানাযায়- গুরুদাসপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আদম শাহ’র মোড় থেকে জিয়া খাল পর্যন্ত রাস্তার পাশের ড্রেনে মাটির আস্তরন জমে পানি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সেই পানিতে রাস্তা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্গদিন রাস্তায় জমে থাকা পানির কারনে সেটি খনাখন্দে পরিনত হয়ে পথচারী ও যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে গুরুদাসপুর পৌর যুবদলের নেতা-কর্মিরা।

আয়োজক গুরুদাসপুর শহর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন হাসান জানান- এলাকার প্রয়োজনে আমরা গুরুদাসপুর শহর যুবদলের নেতা-কর্মিরা ঘরে বসে থাকতে পারিনা। জনদুর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছায় শহর সংস্কারের কাজে নেমে পরেছি। শহর আমাদের একে বাসযোগ করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। সংস্কারমুলক কাজে সাবেক মেয়র পুত্র মিহাল রহমান, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, ফারুক হোসেন, শিপন, শিবলু, শরিফ, মবিদুল, শরিফুল, কামাল, ফরহাদসহ ৫০ জন নেতা-কর্মি যুক্ত ছিলেন।

পথচারী আব্দুর রশিদ জানান- এ রাস্তায় প্রায়ই পানি জমে থাকে। কষ্ট হলেও পানির মধ্যেই চলাচল করতে বাধ্য ছিলাম। যুবক ছেলেদের উদ্যোগে পানি নিস্কাসন,ড্রেন পরিস্কার ও রাস্তা সংস্কারের যে কাজ চলছে  তা প্রশংসার দাবী রাখে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন বলেন- জনদুর্ভোগ লাঘবে যে কাজগুলো পৌর কর্তৃপক্ষ করার কথা ছিলো কিন্ত তারা যথাসময়ে সেটি না করায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিরা সংস্কারমুলক যে কাজ করছে তা প্রশংসনীয়।

গুরুদাসপুর শহর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু বলেন- দেশের মতোই গুরুদাসপুর শহর সংস্কারে যেখানে সেটা করা প্রয়োজন সেটি করার জন্য তিনি দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের নির্দেশ দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে স্ব-উদ্যোগে স্বেচ্ছাশ্রমে যুবদলের নেতা-কর্মিদের এমন কাজের প্রশংসা করেন তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির