বেনাপোলে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে প্রাণ হারানো সকল শহীদদের স্মরণ ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বন্দর নগরী বেনাপোলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় বেনাপোল পৌরসভার বিয়ে বাড়ি অডিটোরিয়ামে বেনাপোল এলাকার ১৫টি স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেনাপোলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ,মীর মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় ৪ হাজার শিক্ষক ও শিক্ষার্থীরা এক মিনিটের নিরবতা পালন সহ দোয়া করা হয়। যশোর ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী সহ পৌর এলাকার স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মুশফিকুর রহমান সাকিব। অনুষ্ঠানে বেনাপোলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিজিবি কর্মকর্তারা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না,ঘুষ,দুর্নীতি,জবর দখল,মারামারি কাটাকাটি ও হানাহানি থাকবে না। এছাড়াও সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন, শিক্ষক বেনাপোল সিনিয়র ফাজিল মাদ্রাসার মোঃ আরিফ বিল্লাহ।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২