সেনাবাহিনীর সহায়তায় শুরু হয়েছে ট্রাফিক ও নোয়াখালীর ৮ থানার কার্যক্রম
নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় নোয়াখালীর সদরের সুধারাম মডেল থানা সহ ৮ থানায় আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে।
একই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের কাজ শুরু করেছে।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই জেলার ১০টি থানার মধ্যে ৮টি থানার পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। এসময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন ট্রাফিক পুলিশ। তবে থানা গুলোর নিরাপত্তায় এখনো সেনা সদস্যদের নিয়োজিত করা হয়েছে।
গত ৫ আগস্ট সারাদেশের বিভিন্ন থানায় হামলার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার অন্তত ৭দিন পর নোয়াখালী জেলার ট্রাফিকের কাজ আজ থেকে শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা স্ব-শরীরে উপস্থিত হয়ে নিজেদের কার্যক্রম চালু করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম চালুর পাশাপাশি আজ থেকে মোবাইল টিমগুলো সচল করার চেষ্টা চলছে।
সকাল থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়ক ঘুরে ট্রাফিক সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে আজও ট্রাফিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিএনসিসি, স্টাউট‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এদিকে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী ও চাটখিল থানায় দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। আজ থেকে ৮ থানার দাপ্তরিক কাজ শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত