গুরুদাসপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা
নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকআদালত খাঁ গ্রামে মঙ্গলবার ভোরে গণপিটুনির ঘটনাটি ঘটে। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত উজির আলী পার্শবর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, গুরুদাসপুরের চক-আদালত খাঁ এবং সিংড়ার মহিষমাড়ি গ্রামটি পাশাপাশি। মঙ্গলবার সকালে উজির আলীর লাশটি চক-আদালত খাঁ গ্রামের ১ কিলোমিটার দুরের বীর বাজার মসজিদের সামনে সড়কে ফেলে যান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মালেকসহ বেশ কয়েকজন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- ইজিবাইক চুরির উদ্দেশ্যে মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে চক-আদালত খাঁ গ্রামের আব্দুল মালেকের বাড়িতে গিয়েছিলেন নিহত উজির আলী। এসময় স্থানীয় লোকজন উজির আলীকে গণপিটুনি দেন। পরিস্থি খারাপ হলে সকালে লাশটি বীরবাজার মসজিদের কাছে ফেলে দেওয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল। তিনি আরোও বলেন, সেনাবাহিনীর সহায়তায় বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি