ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেশের টাকা লুন্ঠনকারীদের বিচার চাইলেন মেজর অবঃ হাফিজ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ২:৫৫

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুনের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান বলেন তিনি।
মেজর অবঃ হাফিজ বলেন, যারা বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে, দেশের টাকা লুন্ঠন করে কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, বর্তমান সরকার তাদের প্রত্যেকের বিচার করতে হবে।
আওয়ামী লীগ কে বিএনপি বিতাড়িত করেনি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর কে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবিরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামীলীগকে কে উচিত শিক্ষা দিয়েছে।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত