ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মন্দির পাহাড়ায় কোস্টগার্ড


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৩:৩১

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় পাশাপাশি মোংলার কেন্দ্রীয়সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টা থেকে এসব মন্দিরে নিরাপত্তায় সতর্ক অবস্থানে নিরাপত্তার কাজ করেন তারা। 

এদিন মোংলা উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন, মাইনেরটি বা সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাইনা। সবার এক দেশ, এক জাতি আমরা সবাই বাংলাদেশী। এছাড়া 
দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর। 

জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মালম্বীর ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধেও সর্বদা কাজ করে যাচ্ছেন তারা।

এছাড়া কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন মোংলা বন্দর, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত