ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:৫২

জয়পুরহাট প্রেসক্লাবের সকল সাংবাদিকদের  নিয়ে  মতবিনিময় করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয়  সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান চন্দন।

গতকাল রাতে  জয়পুরহাট প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভায় বিএনপি নেতা বলেন, বতমান পরিস্থিতিতে সকল সাংবাদিক  ভাইদের উচিত হবে সত্য সংবাদ প্রচার করে জাতীর সামনে তুলে ধরা, তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা  দলীয় পরিচয় দিয়ে কারো কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা সাথে সাথেই দলীয় ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো  বলেন, আমাদের দেশের এই পরিস্থিতিতে অন্যান্য ধর্মাবলম্বী  মানুষের পাশে থাকতে হবে। যাতে কোন চক্রান্তকারীরা তাদের ক্ষতি না করতে পারে। সেই সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা সব সময় তাদের পাশে আছে এবং থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র  যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম শামস মতিন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী  মুনজুরে মওলা পলাশ, শহর বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম  মিজানুর রহমান, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা মহিলা দলের সভানেত্রী পারভীন বানু ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ। 

সভায় জয়পুরহাট প্রেসক্লাবের নব নিবাচিত সভাপতি বাংলা ভিশনের প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি দিগন্ত টেলিভিশন ও বণিক বাতার প্রতিনিধি মাশরেকুল আলম,  সাধারণ সম্পাদক দিপ্ত টিভির প্রতিনিধি মাসুদ রানাসহ জেলার ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত