লালমোহনে শিক্ষকদ্বয়ের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে ছয়টি দাবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে তারা।
বুধবার (১৪ আগস্ট) সকালে ওই দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এসময় ‘দফা এক-দাবি এক, দুই শিক্ষকের পদত্যাগ’ স্লোগানে উত্তাল হয়ে পড়ে বিদ্যালয় প্রাঙ্গন ও পৌর শহরের বিভিন্ন সড়ক।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।
শিক্ষার্থীরা জানায়, সরকারি বিদ্যালয় হওয়ার পরেও বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায়, বিদ্যালয়ের ল্যাবের সামগ্রীও বিক্রি, বিদ্যালয়ের জমি বিক্রি ও লিজ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব।
যোগ্যতা না থাকা স্বত্ত্বেও দুর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছে বলেও অভিযোগ তাদের। তাই ওই দুই শিক্ষককে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের কে দিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষক এমনটা করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে কয়েকটি দাবি সম্বলিত লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান