ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২৪ দুপুর ৪:৫১

সর্বশেষ তিনটি হোম সিরিজে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে খেলার কৌশল এখনো খুঁজে পায়নি তার দল, এমনটাই বলছেন পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। তিনি বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছি, অন্য দলগুলো তো আরও বেশি সময় ধরে ঘরের মাঠে খেলছে। নিজেদের মাঠে আমাদের কৌশল কী হবে, সেটা এখনো আমরা ঠিক করতে পারিনি।’

‘একেবারে সত্যি কথা যদি বলি, ঘরের মাঠে যেহেতু ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে খেলেছি, আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং, বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে। কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই; কীভাবে শুধু লড়াই করার চিন্তা নয়, প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারব, সেটা ভাবতে হবে।’ এই সিরিজ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে কাজ শুরু করছেন জেসন গিলেম্পি। মাসুদের বিশ্বাসে কিছুটা ঘাটতি থাকলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। পাকিস্তান দলের সামর্থ্য আশা দেখাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল সব বিভাগেই দারুণ। পেস বোলিং, স্লোয়ার বোলিং, কিংবা বাউন্সি উইকেট, যেখানে পেসাররা সহায়তা পায় বা ধীরগতির উইকেট, সবখানেই। আমাদের আসলে নমনীয় ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা কীভাবে খেলতে চাই তার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে দ্রুতই পেয়ে যাব।’

T.A.S / T.A.S

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ