আরএমপি'র সব থানার ওসি রদবদল
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বুধবার আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
এতে আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ বোয়ালিয়া, ডিবির পরিদর্শক মশিউর রহমান রাজপাড়ায়, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন চন্দ্রিমা, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলাম মতিহার, পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল কাটাখালী, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বেলপুকুর, সিটি এসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান দামকুড়া থানায় বদলি হয়েছেন।
এ ছাড়া এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মো. মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ