চট্টগ্রামে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা
চট্টগ্রামে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের মানববন্ধনে প্রেস ক্লাবের বহিস্কৃত নেতাদের নেতৃত্বে হামলা করার অভিযোগ ওঠেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদে লিপ্ত দালাল মুক্ত করণের দাবি, চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় কতিপয় দৈনিক পত্রিকায় মিথ্যাচারের প্রতিবাদে বুধবার (১৪ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রাম। সেসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের ছাদ ও কার্যালয়ের ভেতর থেকে ইট পাটকেল সহকারে হামলা করে প্রেসক্লাবের বহিষ্কৃত নেতৃবৃন্দ ও সদস্যরা।
তাৎক্ষণিক পাল্টা প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের উপস্থিত সাংবাদিক এবং ছাত্র জনতা প্রেসক্লাবের ভেতরে থাকা হামলাকারীদের উপর চড়াও হয়। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা প্রেসক্লাব নিয়ন্ত্রণে আনেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল শিক্ষার্থীরা এগিয়ে এলে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সমন্বয় করার দায়িত্ব দিয়ে যান। বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাব বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ ও বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেলিন।
উল্লেখ্য,শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগষ্ট ফ্যাসিবাদের দোসর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়া,নিউজ করা ও পুলিশ ভ্যানে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে দেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নেয় বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বহিষ্কৃত প্রেসক্লাব নেতারা বিভিন্ন প্রকার ছলচাতুরির আশ্রয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় দৈনিক গুলোতে মিথ্যাচার শুরু করে। উক্ত মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধীরা এতে চট্টগ্রাম প্রেসক্লাবে বিলুপ্ত কমিটির হামলায় বিবাদ সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান