ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে ২য় দিনের মতো বিএনপির অবস্থান কর্মসূচি


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ২:১২

রক্ত ভেজা বাংলায়,খুনি হাসিনার ঠাই নাই এই স্লোগান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার  সকালে একটি  মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

জেলা বিএনপির যুগ্ম  আহবায়ক  আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মমতাজ উদ্দিন মন্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা বিএনপির সদস্য  আব্দুস সামাদ বাবু,মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ,  জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কতৃক  ছাত্র-জনতার  উপর নির্বিচারে গুলি করে গণহত্যা ও তাদের দোসরদের অনতিবিলম্বে বিচারের করতে  হবে। এবং শেখ হাসিনাসহ যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনতে হবে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত