টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) সকাল ১০টায় বনমালা এলাকা থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত যুবকের নাম মানিক (২২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার গতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা আলাউদ্দিন ফকিকের বাড়ির সামনের ডোবায় মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের নিহ্ন রয়েছে। হত্যার পর ডোবার পানিতে মৃতদেহটি ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মৃতের ভাই খলিল বলেন, মানিক পরিবারের সাথে যোগাযোগ রাখত না। সে টঙ্গীর বনমালা এলাকায় মাদক সেবন ও বেচাকেনা করত। মাদক বেচাকেনা অভিযোগে পুলিশ মানিককে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান