ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লামেলার গোলে শীর্ষে সেভিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১১:০

লিওনেল মেসি লা-লিগা ছেড়ে গেলেও স্প্যানিশ এই লিগে আর্জেন্টাইন ফুটবলারদের দাপট যেন কমছেই না। একদিন আগে দুই আর্জেন্টাইন তারকা নৈপুন্যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। এবার সোমবার রাতে আরেক আর্জেন্টাইন তারকা এরিক লামেলা একমাত্র গোলে গেটাফেকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে সেভিয়া।

লামেলাতে ভর করেই এবারের মৌসুমের প্রথম জয়টাও পেয়েছে সেভিয়া। ২০২১-২২ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভলকানোর বিপক্ষে খেলতে নামে দলটি। সেদিন তারা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। আর ভলকানোর জালে একাই দুটি বল পাঠিয়েছেন লামেলা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে গেটাফকে পায় সেভিয়া। গেটাফের মাটিতে খেলা হলে এই ম্যাচে সহজ জয়ই দেখছিলেন হুয়ান লোপেতিগাইয়ের শিষ্যরা। কিন্তু ঘরের মাটিতে হারতে নারাজ গেটাফে। সেভিয়ার একের পর আক্রমণ শক্তভাবে প্রতিহত করে যান স্বাগতিক দলের রক্ষণভাগের ফুটবলাররা। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের খেলায় আরও ধার বাড়ায় সফরকারীরা। কিন্তু একের পর এক অতর্কিত আক্রমণের পরও বারবার প্রতিপক্ষের ডি-বক্সে যেয়ে ব্যর্থ হয়েছেন সেভিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। আর এর মাঝেই পেরিয়ে যায় নির্ধারিত ৯০ মিনিট।

অতিরিক্ত সময় পার করে ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথেই। কিন্তু ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফার নেয়া শটটা প্রতিহত হয় গোলপোস্টে। কিন্তু লামেলার ফিরতি চেষ্টা অবশ্য বিফল হয়নি। তাতেই পরাস্ত হন গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। আর তাতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। এ জয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদকে সরিয়ে লিগের শীর্ষস্থানও দখল করে ফেলে আন্দালুসিয়ান দলটি।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি