ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আন্দোলনে সরব বুমরাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৪ দুপুর ১:২০

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘রাত দখল করো’ এর মতো নানা কর্মসূচিতে সরব আন্দোলনকারীরা। প্রতিবাদে সামিল হচ্ছেন দেশটির তারকারাও। ভারতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরাহও চুপ করে থাকতে পারেননি। নারীদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন।

আরজি কর হাসপাতাল কাণ্ডে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারা। আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্থা, প্রীতি জিন্তা ও আলিয়া ভাটরা পাশে দাঁড়িয়েছিলেন। এবার সরব হলেন বুমরাহ। তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। তাতে লেখা, “মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল নারীই ভালো পরিবেশের দাবীদার।

এর আগে আলিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’

আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা একটি কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে