ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গণহত্যায় উস্কানি, সাংবাদিকদের ওপর হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:২৭

চট্টগ্রামে গণহত্যায় উস্কানি, প্রেস ক্লাবে নিরীহ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নারী সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় ৩৯ জনের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট)  নগরীর কোতোয়ালী থানায় এই আবেদন করেছেন দৈনিক নতুন সময়ের সাংবাদিক ইসমাইল ইমন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়।
এজাহারে বিবাদী করা হয়েছে, সালাউদ্দিন মো. রেজা (৫৬), দেব দুলাল ভৌমিক (৫০), চৌধূরী ফরিদ প্রকাশ সি আই ফরিদ (৫২),  মোহাম্মদ আলী, রাশেদ মাহমুদ (৪৮), শহীদুল্লাহ শাহরিয়ার (৪২), নির্মল দাশ(৫৮), খোরশেদ আলম শামীম (৪৫), আজাহার মাহমুদ(৩৫), নাসির উদ্দিন হায়দার(৪০), শহীদুল সুমন(৩৫),  মাসুদুল হক(৩৫), আল রহমান(৪১), তপন চক্রবর্তী (৫০), মোয়াজ্জেমুল হক, জসিম চৌধুরী সবুজ (৬৩), হেলাল সিকদার (৩৮), কুতুব উদ্দিন (৪৯) ও মু. শামসুল ইসলাম (৫২) এবং অজ্ঞাতনামা ১৫/২০জন সন্ত্রাসী প্রকৃতির আসামী । 

 মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এরা চট্টগ্রাম প্রেসক্লাবে অবৈধ সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও নামধারী সাংবাদিক হয়, সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম করা আসামীদের নেশা ও পেশা। বিগত দিনে ছাত্র আন্দোলনে গণহত্যার উস্কানি দাতা, চিহ্নিত ফ্যাসিবাদের দোসর। ২০১৩ সালে দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম ও দৈনিক কর্ণফুলীতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরে নেতৃত্ব দানকারী।

এজাহারে আরো উল্লেখ করেন, গত ১৪ আগস্ট বিকেল ৩টায় বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের ডাকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রেসক্লাবের অবৈধ কমিটির সদস্যদের আজীবন বহিস্কারের দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  উক্ত সভায় বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালীন সময় বিএসপিপি'র চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি'র বক্তব্যের এক পর্যায়ে আসামীগণ চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এলোপাতারি ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে বাদি ইসমাইল ইমন সহ অনেক সাংবাদিক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।পরবর্তীতে ১ নং আসামীর নেতৃত্বে এজাহারনামীয় ২-১৫ নং আসামী সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী শান্তিপূর্ণ মানববন্ধনে সাংবাদিকসহ উপস্থিত জনতার উপর বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে। 

১নং আসামীর নেতৃত্বে অপর এজাহারনামীয় ২-৯ নং আসামী লোহার রড দিয়ে বাদী সহ ভিক্টিম সাংবাদিক আরিয়ান লেনিন, মোঃ রায়হান ইসলাম, কে এম রুবেল, ইফতেখারুল করিম চৌধুরী, সাদ্দাম হোসেন, রাশেদুল ইসলাম, মোঃ নিজাম, এম এ হান্নান রহিম, মো; ইকবাল হাসান, মাহমুদুর রহমান, মোঃ ফারুক আহমেদ দের বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করেন। পরবর্তীতে ১,৯, ১২, ১৩, ১৪ থেকে ১৯ নং আসামী বাদী ইসমাইল ইমন, কে এম রুবেল,মোঃ রায়হান ইসলাম নামীয় সাংবাদিকদের পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং হত্যার উদ্দ্যেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ইসমাইল ইমন এবং রায়হান ইসলামের মাথায় রক্তাক্ত নীলা ফুলা জখম হয়। একপর্যায়ে এজাহারনামীয় ১২ ও ১৩ নং আসামী বাদী ইসমাইল ইমনের পকেট থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এজাহারনামীয়  ৭, ১০,  ১১ ও ১২নং আসামীগণ ভিকটিম নারী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর কাপড় টেনে ছিড়ে ফেলে এবং শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আসামীগণ বিভিন্নভাবে সাংবাদিক নেতৃবৃন্দকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করিতেছে।পরবর্তীতে উপরিল্লিখিত সাক্ষীগণ উপস্থিত হয়ে আহত ভিক্টিমদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা গ্রহণ করে৷

এমএসএম / এমএসএম

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান