করোনাভাইরাসে আক্রান্ত রাহি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহী। আর তাই চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এইচপির সঙ্গে ‘এ’দলের সিরিজটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সূচি জানিয়ে দেয়া হবে বলে জানা যায়।
রাহির সঙ্গে দলের আরও দুজন ক্রিকেটারের করোনা পজেটিভ এসেছে বলে জানা যায়। তবে দ্বিতীয়বারের টেস্টে অন্য দুজনের নেগেটিভ আসলেও এখনো করোনা পজেটিভ রয়েছেন বাংলাদেশ দলের এই ডানহাতি পেসার। আর তাই সঠিক হচ্ছে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে না।
এ বিষয়ে এইচপি দলের এক সদস্য বলেন, ‘আমাদের ‘এ’দলের সঙ্গে যে সিরিজ ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে। ক্রিকেট অপরেশন্স বিভাগ থেকে আমাদের বিষয়টি জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এইচপি আর ‘এ’দলের যে ম্যাচগুলো ছিল, তার সবগুলোই কন্তু হবে। তবে আগের দিনক্ষণে হচ্ছে না। নতুন করে সূচি হবে। ওয়ানডে দিয়ে শুরুর কথা ছিল, শুনেছি এখন ওয়ানডে পিছিয়ে যাবে। আগে চারদিনের ম্যাচ দুটি হবে। তবে কবে থেকে শুরু এটি চূড়ান্ত হয়নি এখনো।’
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি