ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শেষের গোলে ইউনাইটেডের জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ১২:১৫

ফুলহামের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার যেন সেটারই প্রতিশোধ নিলো তারা। ম্যাচজুড়েই দাপট ছিল ইউনাইটেডের। তবে কিছুতেই যেন জালের দেখা পাচ্ছিলো না তারা। শেষ মুহূর্তে জশুয়া জর্কজির গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে এরিক টেনহাগের দল। ওল্ড ট্র‍্যাফোর্ডে শুক্রবার ১-০ ব‍্যবধানে জিতেছে ইউনাইটেড। নতুন আসরের উদ্বোধনী ম‍্যাচের ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেছেন জার্কজি।

ম্যাচে প্রথম বড় সুযোগটি পেয়েছিল ফুলহাম। ১৩তম মিনিটে ২৫ গজ দূর থেকে শট নেন কেনি টেটে। সেটি ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন আন্দ্রে ওনানা। প্রথমার্ধে সফরকারীদের এই একটি শটই ছিল লক্ষ‍্যে। ইউনাইটেড এগিয়ে যেতে পারত ২৭তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেসের জোড়ালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো। ৩৭তম মিনিটে সুযোগ পান কাসেমিরো। তবে কর্নার থেকে ছয় গজ দূর থেকেও হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ফলে গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ করে ইউনাইটেড। তবে গোলের দেখা পাচ্ছিলো না। অবশেষে ৮৭তম মিনিটে শেষ হয় ইউনাইটেডের অপেক্ষা। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন গারনাচো। তার সঙ্গেই ৬১তম মিনিটে বদলি নামা জার্কজি সারেন বাকিটা।

T.A.S / T.A.S

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে