বড় জয়ে এমবাপ্পে-পরবর্তী যুগ শুরু পিএসজির
৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা। এক সময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র করতে যাচ্ছে পিএসজি। সেখান থেকে পরের ৬ মিনিটে ৩ গোল করে লা হাভরেকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। পিএসজিতে ৭ মৌসুম কাটিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চলে যান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পে বিহীন চ্যালেঞ্জে শুরুটা দারুণভাবেই করল পিএসজি। মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে। ৩ মিনিটে কাং-ইন লি র করা গোলে এগিয়ে যায় পিএসজি। লা হাভরে সেই গোল শোধ করে ৪৮ মিনিটে।
গাতিয়ের লরিস করা সমতা ঠিকে ৮৩ মিনিট পর্যন্ত। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। পিএসজির বদলি হিসেবে নামা তিন খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানির গোলে ৬ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় লিগ আ ‘র বর্তমান চ্যাম্পিয়নরা।
বড় জয়ে বেশ আনন্দিত পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকেও। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোভাবে হলো।’
Aminur / Aminur
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ