ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শুরুর আগেই পাকিস্তান সিরিজ শেষ জয়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২৪ দুপুর ২:১৪

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজ শেষ হতে এখনো বাকি ৩দিন। এরইমধ্যে বাংলাদেেশে শিবিরে বড় দুঃসংবাদ। কুঁচকির চোটে পড়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।

গতকাল শুক্রবার শেষ হওয়া পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন জয়। তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে, সেটি এখনো জানাননি নির্বাচকরা। আগামীকাল রোববার নিশ্চিত হওয়া যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে থাকবেন।

জয়কে না পেয়ে এই সিরিজে বড় ক্ষতির মুখোমুখিই হলো বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন এই বাংলাদেশ টেস্ট ওপেনার।

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। কিন্তু চোটে পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটই ধরতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।

এমএসএম / এমএসএম

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে