আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে- মুফতী ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়ার নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৭ আগস্ট'২৪ ইং বিকাল ৪ টায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। সেখানে আহতদের সজ্জার পাশে গিয়ে খোঁজ-খবর নেন। চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন।
আহত পঙ্গুদের সার্বিক অবস্থা দেখে তিনি বলেন তাদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে। কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এ সময় শায়খে চরমোনাই'র সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা লোকমান হোসেন জাফরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মুস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, মুহাম্মদ নাজমুল হাসান, শেরেবাংলা নগর উত্তর সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি কারী জয়নাল আবেদী প্রমুখ।
তারপর ৫ ই আগস্ট২৪ পুলিশের গুলিতে নিহত রূপনগরস্থ আনোয়ার এর বাসায় যান তার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করার জন্য।
T.A.S / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে