ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা-পথসভা


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২৪ বিকাল ৭:৪৯

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি। শনিবার বিকাল পৌণে ৬টার দিকে উপজেলার রানীহাটি জিরো পয়েন্ট এলাকা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মবিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। এ সময় তিনি বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এসব হত্যাকান্ড চালিয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে তার ও এই গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব টুটুল ও বিএনপি নেতা জিন্নুর রহমানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতকে সংবর্ধনা দেয়া হয়।

T.A.S / T.A.S

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা