ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মান্দা উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ-জরিমানা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২১ বিকাল ৬:২৮

নওগাঁর মান্দায় করোনা প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় অনেক মোটরসাইকেল আরোহীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম প্রমুখ। 

মাস্ক বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষদের মাস্ক পরিধানের জন্যে সরকারি নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে সরকারের নির্দেশনা কেউ না মানলে যে কোনো সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার