ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কোটালীপাড়ায় জেপিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রেজুলেশন জালিয়াতি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৩:২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ি  জেপিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির রেজুলেশন জালিয়াতি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এঘটনায় ম্যানেজিং কমিটির সদস্য হাওলাদার মোহাম্মদ ফরিদ আহমেদ বাদি হয়ে গোপালগঞ্জ বিজ্ঞ আমলি আদালতে রেজুলেশন জালিয়াতি ও টাকা আত্মসাৎ এর অভিযোগে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন। 

অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ঐ প্রধান শিক্ষককে রেজুলেশন খাতা সহ কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি রেজুলেশন খাতা দেখাতে টালবাহানা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 রবিবার  সরজমিন বান্ধাবাড়ি জেপিপি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, বিগত ২০২৩ সালে ২৫ সেপ্টেম্বর  ম্যানেজিং কমিটি ঐ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষকের যোগদান অনুমোদন ও সহকারী কম্পিউটার অপারেটরের চাকুরী স্থানীয় করণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রেজুলেশন লিখেন।
প্রধান শিক্ষক ঐ তারিখের আলোচ্য বিষয়ে আমিনুল হক পাইকের দোকান ঘর ভাড়ার টাকা সমন্বয় প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জালিয়াতি করেন।  

অপরদিকে ২০২৪ সালের ৯ জানুয়ারি ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের খসড়া ভোটার তালিকা প্রনয়ণ ও দুইজন শিক্ষককের নাম এমপিও থেকে কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
ঐ রেজুলেশন জালিয়াতি করে প্রধান শিক্ষক আমিনুল হক পাইকের বিরুদ্ধে মামলা উত্তলনের বিষয়টি লিখে নেন এবং আমিনুল হক পাইকের কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে মামলাটি প্রত্যাহার করেন।

বিষয়টি জানাজানি হলে,  ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ফরিদ আহমেদ বাদি হয়ে গোপালগঞ্জ আমলি আদালতে দোকান ঘর ভাড়ার টাকা আত্মসাৎ ও রেজুলেশন জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও সহকারী শিক্ষক মহাসিন তালুকদারকে আসামী করে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন। 

এব্যাপারে প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনি আপনাদের কিছু বলতে পারবো না।  তবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি মামলাটি প্রত্যাহার করেছি।

সহকারী শিক্ষক মহাসিন তালুকদার ও প্রদীপ কুমার দাস বলেন,  ম্যানেজিং কমিটির মিটিং এ  রেজুলেশন লিখার আগেই প্রধান শিক্ষক আমাদের স্বাক্ষর নেয়। পরে রেজুলেশনে কি লেখা হয় তাহা আমরা জানিনা।

জেপিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ হান্নান মোল্লা বলেন, রেজুলেশন করার সময় আমি ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম।  ২৫ সেপ্টেম্বর ২০২৩ ও  ৯ জানুয়ারি ২০২৪ তারিখে রেজুলেশনে যে সিদ্ধান্ত গ্রহণ করে ছিলাম তাহার ফটোকপি আমার কাছে আছে।  ঐ তারিখে প্রধান শিক্ষক আরো দুটি রেজুলেশন জালিয়াতি করে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে। 

বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পূর্বের ম্যানেজিং কমিটির রেজুলেশন সম্পর্কে আমি অবগত নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর নুর আলম বলেন,  অভিযোগ পেয়ে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রেজুলেশন খাতা সহ কারণ দর্শানোর নোটিশ করেছি। তিনি আমার নোটিশ গ্রহণ করেও কোনো জবাব দাখিল করেননি। এব্যাপারে তদন্ত চলছে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার