ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:৩

ভোলার লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা ও পৌরসভা মহিলা দলের নেতাকর্মীরা।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে ওই চেয়ারম্যানের পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ বাসভবনের সামনে জড়ো হয়ে ঝাড়ু মিছিল করেন তারা।
মিছিলটি পৌর শহরের করিম রোড উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব সীমা বিরুদ্ধে দুর্নীতি ও আওয়ামী লীগের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের মদদপুষ্ট হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তোলেন মহিলা দলের নেতাকর্মীরা।
উপজেলা মহিলা দলের সভানেত্রী সালেহা বেগমের নের্তৃত্বে মিছিলে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম বকুল, পৌরসভা মহিলা দলের মনি দে, জান্নাতুল ফেরদৌস, রেহানা মনি, বকুল বেগম, নাজমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত