ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়ায় রানার্সআপ বাংলাদেশ এইচপি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৪ দুপুর ৪:৪৪

আসর জুড়েই দুর্দান্ত ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) টপ অর্ডার। তবে ফাইনালের বড় মঞ্চে এসে ব্যর্থ তারা। প্রথম সারির চার ব্যাটারের তিনজনই সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। এরপর আকবর আলি ও শামিম পাটোয়ারীর ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দল। তবে তা ডিফেন্ড করতে পারেননি বোলাররা। আজ রবিবার (১৮ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।

১৪৮ রানের পুঁজি নিয়ে শুরুতেই ব্রেকথ্রু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে জশ কানকে রকিবুলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রিপন মন্ডল। বাংলাদেশের এমন দুর্দান্ত শুরু ম্লান করেছেন জ্যাক উইন্টার ও নোয়া ম্যাকফেডিয়েন। এই দুই ব্যাটার মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৩ রান। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাকফেডিয়েনকে ৩৮ রানে ফিরিয়ে স্ট্রাইকার্সদের লাগাম টেনে ধরার চেষ্টা করেছিলেন আবু হায়দার রনি। তবে ম্যাচে ফেরা আর হয়নি। উইন্টার অপরাজিত ৮২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভোগেছে বাংলাদেশ এইচপি। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। তানজিদ তামিম, আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। টপ অর্ডারে ব্যর্থতার ভিড়ে ওপেনার জিশান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ২৬ রান করেছেন তিনি। এরপর আকবর ও শামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় এইচপি। শামিম করেছেন সর্বোচ্চ ৪২ রান। আর আকবের ব্যাট থেকে এসেছে ৪২ রান।

T.A.S / T.A.S

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ