জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুলের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের নামে মামলা করা হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর আজ রোববার নজিবুলের বাবা বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান