ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে প্রাথমিক শিক্ষকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৩:৬

‘শিক্ষকের মর্যাদার জয় হোক’ স্লোগানে ভোলার লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের সাথে প্রাথমিক শিক্ষকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ‍আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার আয়োজনে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রাথমিক শিক্ষকদের অবসর, অসুস্থতাসহ নানাবিধ সমস্যায় সমিতির পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানোসহ শিক্ষকদের ভাগ্যোন্নয়নে সমিতিকে আরো বেগবান ও কার্যকর করে তুলতে নবনির্বাচিত উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হাসান রিমনের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকগণ। পরে সকলের আহ্বান কার্যকরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনাক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন আবুল হাসান রিমন।

উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুল মালেক ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলাল, সাংগঠনিক সম্পাদক রুবায়েত শাহীন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি একে মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক রেহানা আক্তারসহ সমিতির সদস্যগণ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত