জয়পুরহাটে ১৪ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
জয়পুরহাট জেলার সীমান্তবর্তী সকল সম্প্রদায়ের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ ও সীমান্তবর্তী স্কুল কলেজের ছাত্র- ছাত্রী, দরিদ্র ও অসহায়দের মাঝে খেলাধুলা সামগ্রী, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির আয়োজনে শালপাড়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন এস সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।
এসময় বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ, শালপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবু মাষ্টার, কেশবপুর মন্দিরের সভাপতি নবীন চন্দ্র রায়, ছাত্র সমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, আঃ মুকিব।
রংপুর রিজিওন কমান্ডার জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আপনাদের পাশে থাকবে। যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকল ধর্মের মানুষের সাথে। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিজিবি আস্থার প্রতিক হিসেবে আপনাদের পাশে সবসময় ছিল এবং থাকবে।
বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীনো হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন।
সমাবেশ সকল ধর্মের প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
পরে সীমান্ত ছাত্র/ ছাত্রী ও যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষে বিজিবি কতৃক সীমান্ত ফ্রিল্যান্সিং এ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার ধলাহার ইউনিয়ন পরিষদে উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ