মান্দায় চারা মারার অভিযোগ
নওগাঁর মান্দায় ঘাস মারা বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের লোকজন নার্সারি মালিক ইকবাল হোসেনের প্রায় সাড়ে ১২ হাজার আমের চারা মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউপির চক-কুসুম্বা গ্রামে। এ ঘটনায় নার্সারি মালিকমৃত আজিমুদ্দিনের ছেলে ইকবাল হোসেন ৬ জনকে আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের তাইজুল ইসলাম (৩৪), মিন্টু (৩০), নান্টু (২৮), রেজাউল (৪৪), মুনছুর (৪০) এবং লুৎফর রহমান।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে প্রতিপক্ষরা আমার ক্রয়কৃত সম্পত্তি বড়পই মৌজার ১০৯৯নং খতিয়ানের ৩৩৪নং দাগের ৫৩ শতক জমি বিভিন্নভাবে দখলের চেষ্টা করছেন। এরই জের ধরে গত শুক্রবার (২০ আগস্ট) দুপুরে পরিকল্পিতভাবে অভিযুক্তরা সাড়ে ১২ হাজার আমের চারা ও ৫ হাজার কলম চারা গাছে বিষাক্ত ঘাস মারা বিষ প্রয়োগ করে চলে যান।
প্রত্যক্ষদর্শী কাউসার মোল্লা জানান, পাশের নার্সারিতে আমি কাজ করছিলাম। এ সময় তাইজুল ইসলাম আম গাছে বিষ প্রয়োগ করেন। আমি নিষেধ করলে তিনি বলেন, আমার জমিতে তারা চারা রোপণ করেছে কেন? এজন্য চারাগুলোয় বিষ প্রয়োগ করছি।
এ ব্যাপারে অভিযুক্ত তাইজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধানের চারায় বিষ প্রয়োগ করতে গিয়ে বাতাসে উড়ে গিয়ে আমের চারায় পড়েছে। এজন্য গাছগুলো মারা গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে