মান্দায় চাকরির নামে প্রধান শিক্ষকের টাকা আত্মসাত
নওগাঁর মান্দায় আয়া পদে চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষক আকরাম হোসেন কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী নারী হীরাবানু প্রধান শিক্ষকের বিরুদ্ধে মান্দা উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী হীরাবানু উপজেলার কুসুম্বা ইউপির চককুসুম্বা গ্রামের মৃত ইসমাইল মৃধার মেয়ে। অপরদিকে অভিযুক্ত শিক্ষক আকরাম হোসেন উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযুদ্ধা আফছার আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাগেছে, চককুসুস্বা গ্রামের আবু বক্কর সিদ্দিক ও সিয়ামুল নামে দুই ব্যক্তির মাধ্যমে ২০২২ খ্রিষ্টাব্দে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক আকরাম হোসেন ৮ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু আমাকে চাকরি না দিয়ে সিয়ামুলের বোনকে উক্ত পদে চাকরি দেন। বিষয়টি জানতে পেরে টাকা ফেরত চাইলে তখন তিনি টালবাহানা শুরু করেন। অনেক টালবাহানার পর ইউপি সদস্য শাহিনুর রহমানের শাহিন ও খড়ি ব্যবসায়ী বিরাজ উদ্দিনের মাধ্যমে ৪ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ৪ লক্ষ ৭০ হাজার টাকা এখন তিনি ফেরত দিচ্ছেন না। বিভিন্ন অজুহাত ও টালবাহানা করে তিনি কালক্ষেপণ করে চলেছেন।
ভুক্তভোগী হীরাবানু জানান, আমি একজন অসহায় বিধবা নারী। বাবার বাড়িতে বসবাস করি। পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি ও ঋণ করে চাকরির জন্য তাকে টাকা প্রদান করি। চাকরি না পেয়ে টাকা ফেরত পাওয়ার জন্য তার নিকট বারবার দ্বারস্থ হলেও তিনি পাত্তা দিচ্ছেন না।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আকরাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মান্দা উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, পরিস্থিতির কারণে ডাকা হয়নি। উভয়কে নোটিশ করে ডাকা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২