চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের দিনব্যাপী অ্যান্টি-মানিলন্ডারিং প্রশিক্ষণের আয়োজন
চট্টগ্রামে নিজেদের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আহাদ অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
২ আগস্ট ২০২৪ চট্টগ্রাম শহরের একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২০০ জনেরও বেশি কর্মকর্তা। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল কর্পোরেট- চট্টগ্রাম- কায়েস চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড জামশেদ আহমেদ চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের লক্ষ্য হলো ব্যাংক কর্মকর্তাদের সর্বশেষ হালনাগাদকৃত নিয়মনীতি, প্রবিধি এবং বেস্ট প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তাঁরা মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এই উদ্যোগটি পেশাদার উন্নয়নের প্রতি ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতির পরিচায়ক, যা জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ব্যাংকটির সক্রিয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। প্রশিক্ষণটি ব্যাংকের কর্মকর্তাদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। কারণ তাঁরা প্রশিক্ষণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন, যা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক সহায়তা করবে।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের পাশাপাশি এই খাতে উল্লেখযোগ্য হারে বিনিয়োগও অব্যাহত রেখেছে।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন