ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ স্থগিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৪:৭

আফগানিস্তানের ক্ষমতার রদবদলের ঘটনার পর আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে দেখা দেয় সংশয়। কিন্তু ক্রিকেটের প্রতি তালেবানের ইতিবাচক মনেভাব থাকার কারণে অনেকে হয়তো ভেবেছিলেন যে, সময় মতোই অনুষ্ঠিত হবে সিরিজটি। কিন্তু শেষ পর্যন্ত সংশয়ই সত্য হলো। নানা জটিলতার কারণে দুদেশের মধ্যকার সিরিজটি স্থগিত স্থগিত ঘোষণা করা হয়েছে।

দেশের এমন পরিস্থিতিতে নিজেরা ক্রিকেট খেলতে পারবেন কিনা এটা নিয়েই দুঃচিন্তাই ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। তবে ক্রিকেট যে ছাড়তে হচ্ছে না, সে বিষয়ে কথা বলেছেন তালেবানের মুখপাত্র। ক্রিকেটপ্রেমী তালেবান আফগানিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করে।

তালেবানের ক্ষমতা দখলের পর প্রথম সিরিজটা সুষ্ঠুভাবে আফগানিস্তান ক্রিকেট দল খেলতে পারবেন কিনা সেটাই ছিল দেখার বিষয়। নানা মতাবাদের পরও একদল লোক বলছিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিরিজটা যথাসময়েই হবে।

কিন্তু সম-সাময়িকভাবে কাবুলের আকাশ পথ আপাতত বন্ধ রাখা হয়েছে। তাহলে কিভাবে শ্রীলঙ্কায় পৌঁছাবে রশিদ খানরা? যেতে হলে তাদের একটাই পথ খোলা রয়েছে। সেটা কি? সড়ক পথে পাকিস্তান হয়ে যেতে হবে শ্রীলঙ্কায়। কিন্তু শ্রীলঙ্কায় চলমান লকডাউনের কারণে বড় রকমের জটিলতার সৃষ্টি হয়েছে। সেজন্য সিরিজটাই স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি এ বিষয়ে বলেন, ‘আমরা সিরিজটি আয়োজন করতে চেষ্টা করেছিলাম। এমনকি পাকিস্তানকেও বলেছিলাম, তাদের মাটিতে যেন সিরিজটি খেলতে পারি। কিন্তু আফগানিস্তানের বর্তমান অভ্যন্তরীন অবস্থা বিচার-বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি