বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখাবে দেশের যেসব চ্যানেল
লম্বা বিরতির পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই মাঠে নামছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি।
দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশে দেখাবে দুই বেসরকারি টিভি চ্যানেল। টি স্পোর্টস ও জিটিভির পর্দায় দেখা যাবে শান্ত-সাকিবদের ম্যাচ। ম্যাচ ছাড়াও ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণ পর্বও সাজিয়েছে দুই গণমাধ্যম।
পাকিস্তান ইতোমধ্যে প্রথম টেস্টের একাদশই প্রকাশ করে ফেলেছে। শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্টের দলে আছেন আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদ। বাংলাদেশ দলে এই ম্যাচে থাকছেন না মাহমুদুল হাসান জয় এবং তাসকিন আহমেদ। পেসার তাসকিন অবশ্য দ্বিতীয় টেস্টেই দলে ফিরবেন।
২১ আগস্ট বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও শুরু হবে একই ভেন্যুতে।
এমএসএম / এমএসএম
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই