বিসিবির বৈঠক বুধবার, পদত্যগের ঘোষণা দিবেন পাপন
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একপ্রকার অসম্ভবই বলা চলে। এর মধ্যেই আগামীকাল বুধবার বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
জানা গেছে, এই সভায় অনলাইনে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এই সভাতেই নিজের পদত্যগের ঘোষণা দিবেন তিনি।
একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থাটির সভাপতি হতে হলে তাকে পরিচালক হতে হবে। তবে ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।
এদিকে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।
T.A.S / T.A.S
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই