ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শেখ হাসিনা- কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৫:৩০

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের কর্মীদের ছোড়া গুলিতে মেহেদী (২৫) নিহত হওয়ার ঘটনায় নির্দেশদাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি  বাদী হয়ে এ মামলা দায়ের  করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের  জয়পুরহাট বারের সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল মোমিন ফকির। 

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জয়পুরহাটের সাবেক দুই এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন (হুইপ) সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে জয়পুরহাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিহত মেহেদীর বাড়ি সদর উপজেলার নতুনহাট শেখপাড়া মহল্লায় । তিনি পেশায় একজন অটোচালক। মামলার বাদী জেসমিন আক্তার বলেন, ৫ আগস্ট আমার স্বামী মেহেদী বাড়িতে অটো রেখে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে শহরে যায়। সেখানে আমার স্বামী মেহেদী গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি এই হত্যার বিচার চাই। আর যেন কেউ স্বামী হারা না হয়। নিহত মেহেদীর বোন সাবানা আক্তার বলেন, মেহেদীর হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন বোনকে তার ভাইকে হারাতে না হয়।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত