ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা শুরু বুধবার
আটটি দলের অংশগ্রহণে বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪’। ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জহিরুল স্পোর্টস একাডেমি, ঢাকা জেলা, পরাণ মকদুম স্পোর্টস ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব ও মিরপুর সিস্টোবল স্পোর্টস একাডেমি।
৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।
সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির, যুগ্ম-সম্পাদক আজম আলী খান ও সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা।
এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত