ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের নানা অভিযোগ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৬:৫০

ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কক্ষে ১৮টি সুনির্দিষ্ট অনিয়ম তুলে ২৪জন শিক্ষক-কর্মচারীর স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র তুলে দেন তারা। এগুলোর মধ্যে প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের জমি বিক্রি, বিদ্যালয়ের মার্কেট ঘর বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ, পুরাতন হোস্টেল বিক্রি করে অর্থ আত্মসাৎ ও শিক্ষকদের ৩টি কোয়ার্টার বিক্রি করে অর্থ আত্মসাৎ অন্যতম।

ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দ্বীপক হালদার জানান, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের করা দাবি ও অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় জেলা গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত