সভাপতি আমির হোসেন সম্পাদক জাবেদুল হক
চট্টগ্রামের পটিয়, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৪৬৩ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আমির হোসেন সাদু ও মোঃ জাবেদুল হক (জাবেদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে আমির হোসেন সাদু (ছাতা প্রতীকে) ১৯৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ জাবেদুল হক জাবেদ (সাইকেল) প্রতীকে ৩৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন।
সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন ৩২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন ৩০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ ৩০২ ভোট, দপ্তর সম্পাদক জহির উদ্দীন ২৬৩ ভোট, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ ৩৪৮ ভোট, কোষাধ্যক্ষ মোঃ ওসমান ২৬০ ভোট, সদস্য মোঃ বেলাল উদ্দিন ৩৬৪ ভোট, মোঃ বদি আলম ৩২৪ ভোট ও মোঃ জালাল উদ্দীন ২৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
ত্রি-বার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে ৪জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ৪জন, সদস্য পদে ৭জনসহ সর্বমোট ২৯জন প্রার্থী প্রতীদ্বন্দিতা করেন। তম্মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে উপরোক্তরা বিভিন্ন পদে বিজয় লাভ করেন।
T.A.S / T.A.S
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার