ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর কয়েকটি উপজেলা পানির নিচে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ২:৯

ফেনীর কয়েকটি উপজেলা প্লাবিত, গত ৩দিন ধরে ফেনীর বিভিন্ন উপজেলার ভাড়ি বৃষ্টির সাথে আসছে ভারত থেকে পানির ঢল, এতে করে ফেনীর কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঘটতে পারে একাধিক মৃত্যুর ঘটনা এখুনি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা।

ফেনীর উত্তরাঞ্চলের তিন উপজেলা প্লাবিত। এরমধ্যে রয়েছে  ফুলগাজী, পশুরাম,ছাগলনাইয়া সহ তিনটা উপজেলার নিম্নাঞ্চলের সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে।  এখনো হাজার হাজার মানুষ পানি বন্দী আছে। পানি সব জায়গাতেই বুক সমান রয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় কয়েকজন। কোথাও কোথাও তার থেকেও বেশি। সবচেয়ে আশংকাজনক বিষয় হলো এখনো পানি বেড়েই চলবে। এরমধ্যে প্রচুর বৃষ্টি ও হচ্ছে। একই সাথে ভারতের পানিও ঢুকছে এসব নিম্নঅঞ্চলে। উদ্ধার অভিযানে এগিয়ে এসেছে কয়েকটি সামাজিক সংগঠন। কাল থেকেই কাজ শুরু করেছে তারা। তবে তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। সেখানে  নৌকা, স্পিডবোট ছাড়া উদ্ধার অভিযান চালানো দুষ্কর হয়ে পড়েছে। তবেঁ  প্লাবিত এলাকায় কোষ্টগার্ড আর সেনাবাহিনী স্পিডবোট নিয়ে উদ্ধারে রওনা হয়েছে বলে ফেনীর এক গণমাধ্যমকর্মী নিশ্চিত করেছেন। আজ ২১ আগস্ট সন্ধ্যার মধ্যে যদি প্লাবিত এলাকার  সবাইকে উদ্ধার করে উঁচুস্তরে নিয়া না আসা যায়, তাহলে বড় ধরনের হতাহত হওয়ার আশংকা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ওই সব এলাকায় পানি বন্ধী রয়েছে নারী,পুরুষ, বৃদ্ধ ও শিশু সহ হাজার হাজার মানুষ। 

ইতিমধ্যে আহতসহ মৃত্যুর আশংকা রয়েছে বলে সেখানকার কয়েকজন স্থানীয় এই প্রতিবেদককে মুঠোফোনে জানান। ফেনীর স্থানীয়  সংবাদদাতা কামরুল হাসান সিদ্দিক বলেন, প্লাবিত এলাকা মানুষদের  উদ্ধারের জন্য  প্রশাসনিক ভাবে নির্দেশ দেওয়া থাকলেও তা ধীর গতিতে এগোচ্ছে। তিনি বলেন বর্তমান সরকারের  গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়টি নজরে নেওয়া দরকার। মানুষের জানমান রক্ষা করতে হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগস্ট মাসের ৫ তারিখ আওয়ামী লীগের সরকারের পতন হলে ওই দিন থেকে বর্তমানে প্রতিটি গ্রামের জনপ্রতিনিধিরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। 

প্লাবিত এলাকার জনপ্রতিনিধিরা নিজেদের জানমাল রক্ষা করতে তারা রয়েছে আত্মগোপনে। অনেকের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এসব বিষয় সবার আগে স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে আসতেন কিন্তু তারা অনেকেই আত্নগোপনে ও পালিয়ে রয়েছে। এদিকে ফেনীর ৭ নং বালিগাঁও ইউনিয়নে ঢুকে পরেছে পানি। 
মধুআই আপতা বিবির হাট, সিলুনিয়া নদীতে হু হু করে বাড়ছে পানি, পাচঁগোছিয়া রোড পানির নিচে। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার