ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে আগুনে পুড়ে গেছে কাগজের গোডাউনসহ ৪টি কক্ষ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:৩

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এ সময় গোডাউনের পাশে থাকা একটি বাড়ির ৪টি কক্ষে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, প্রথমে হাবিবুর রহমানের কাগজের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা একটি বাড়ির ৪টি কক্ষে ছড়িয়ে পরে।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী আমবাগ এলাকায় হাবিবুর রহমানের কাগজের গোডাউন  আগুন লাগে। পরবর্তীতে পাশের একটি বাড়ির চারটি কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার