ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

৯৯৯-এ কল দিয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:১৯

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেয়েছে ভোলার লালমোহনের দশম শ্রেণির ‍এক ছাত্রী। সোমবার (২৩ ‍আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের বাল্যবিবাহের কথা জানিয়ে প্রতিকারের আশায় ৯৯৯-এ কল দেয় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর কিশোরী মেয়ে। পরে রাতেই ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধারপূর্বক তার বাবা-মাকেও থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, রিকসাচালক নুরনবীর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে মেয়েকে দেখতে তার বাড়িতে আসে পাত্রপক্ষ। রাতেই বিয়ের সম্ভাবনা ছিল, তাই বাল্যবিবাহ থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয় ওই ছাত্রী। পরে লালমোহন থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাথে তার বাবা-মাকেও থানায় ‍আনা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে বিয়ের কোনো কার্যক্রম দেখা যায়নি। তবুও কিশোরীসহ তার বাবা-মাকেও থানায় আনা হয়েছিল। বাল্যবিরাহ না দেয়ার শর্তে স্থানীয় জনপ্রতিনিধির কাছে তাদের তুলে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত