ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশে জুন ২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশ করলো কেমব্রিজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:০

 

বিগত বছরগুলোর তুলনায় বিশ্বব্যাপি এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কেমব্রিজ আইজিসিএসই, ‘ও লেভেল’, ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ জুন সেশন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। বিশ্বব্যাপি ২০২৪ সালের জুন সেশনে কেমব্রিজ আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নেয় ১ দশমকি ৬ মিলিয়ন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

কেমব্রিজ ‘ও লেভেল’ এবং আইজিসিএসইতে বাংলাদেশে সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল বাংলা, ইংলিশ ল্যাংগুয়েজ ও গণিত। অন্যদিকে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং ‘এ লেভেল’ পরীক্ষায় সর্বোচ্চ গৃহীত বিষয় ছিল গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন।

এ প্রসঙ্গে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ বলেন, “বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা ফলাফল পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। একইসাথে, শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে থাকা কেমব্রিজ কমিউনিটির সব শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানাই। বর্তমান এই পরিবর্তনশীল বিশ্বের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে আন্তর্জাতিক শিক্ষা লাভে তরুণদের আগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত।”

কেমব্রিজ-এর দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অরুণ রাজামনি বলেন, “কেমব্রিজ ইন্টারন্যাশনাল জুন ২৪ পরীক্ষা সেশনে বাংলাদেশের অসাধারণ অর্জনগুলো শিক্ষার্থী, শিক্ষক, সাপোর্ট স্টাফ এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলনস্বরূপ। তাই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সব শিক্ষার্থীদের তাদের পরবর্তী যাত্রার জন্য শুভকামনা।”

আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড হিসেবে কেমব্রিজ বিশ্বব্যাপি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করে, এবং শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় ও এর পরবর্তী সময়ে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাগুলো আয়ত্ত্ব করতে পারে আমরা তা নিশ্চিতে সাহায্য করি। একাডেমিক জ্ঞানের পাশাপাশি, কেমব্রিজ প্রোগ্রামগুলো সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা, স্বতন্ত্র গবেষণা, সহযোগিতা এবং যুক্তি উপস্থাপনের মতো দক্ষতা বিকাশে জোর দেয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন শিক্ষা নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কাজগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্থানীয় ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত করে তুলতে ভূমিকা রাখছি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও একটি অলাভজনক সংস্থার অংশ হিসেবে কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় ১৬০ বছরেরও অধিক অভিজ্ঞতা রয়েছে এবং প্রতিবছর ১৬০টি দেশে প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থীদের যোগ্যতা প্রদান করে।

Sunny / Sunny

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার