ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঘরে বসেই ব্যাংক একাউন্ট খোলার সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি

প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট এর শুভ উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:১৬

গ্রাহক যেখানেই থাকুকনা কেন মোবাইল ফোনে  কিংবা ডেস্কটপে কয়েকটি ক্লিক করেই ব্যাংক একাউন্ট খোলার সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে এলো প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট। সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো. মারুফুর রহমান খান; ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি, আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “আই ব্যাংকিং (ডেস্কটপ ভার্সন) এবং মোবাইল অ্যাপ পিমানি দিয়ে যেকোনো গ্রাহক ঘরে বসেই ডিজিটাল স্বাক্ষর সুবিধা ব্যাবহার করে দ্রুত এবং নিরাপদে নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। কনভেনশনাল কিংবা ইসলামিক যেকোনো অ্যাকাউন্ট খোলা মাত্রই লেনদেন করার সুবিধা এবং পিমানি অ্যাপ ব্যবহারের মাধ্যমে যাবতীয় ডিজিটাল লেনদেন করার সুযোগ আছে প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট সার্ভিসে।

 

Sunny / Sunny

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি

পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে  ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত