ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাঙচুর: এরা কারা?
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে গত সোমবার দুর্বৃত্তদের হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুর চালায়। এসময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
প্রতিষ্ঠানের সিসি টিভি ফুটেজ থেকে পাওয়া গেছে হামলার চিত্র। সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেই হামলাকারীদের ছবি প্রকাশ করা হয়েছে। হামলাকারীদের কাউকেউ শিক্ষার্থী বলে মনে হয়নি। তাহলে এরা কারা?
এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীরা বলেছেন, গণমাধ্যমের ওপর যে হামলা হচ্ছে তার সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নন। এই হামলাগুলো কিছু দুষ্কৃতকারী নিজেদের স্বার্থরক্ষায় করে আসছে। গণমাধ্যমের ওপর হামলা রুখে দিতে শিক্ষার্থীরা প্রস্তুত।
পরিদর্শনে এসে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমন্বয়ক তরী বলেন, যারা এখানে হামলা করেছে তারা কেউ শিক্ষার্থী নয়। আমরা সবাই আন্দোলন করেছি। আমরা কখনোই চাই না আমাদের দেশের ক্ষতি হোক, আমাদের মানুষের ক্ষতি হোক। আমরা মানুষের সঙ্গে আছি। মানুষ আমাদের বিশ্বাস করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সেই গণমাধ্যমের ওপর হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়ক হাসিবুল হোসেন শান্ত বলেন, যারা এখনো হামলা ও তাণ্ডবের চেষ্টা করছে তারা দুর্বৃত্ত। আমরা মনে করি, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সৃষ্ট যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই হামলাকারীরা স্বৈরাচারের দোসর। আমরা এই বিষয়ে সমন্বয়কদের সঙ্গেও কথা বলেছি। আমরা যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের স্পষ্ট বার্তা যে, আমাদের নতুন বাংলাদেশে এখন আর কোনো দুষ্কৃতকারীর স্থান হবে না। সাধারণ শিক্ষার্থী যারা আছেন, সবার প্রতি আমাদের আহ্বান থাকবে কোথাও যদি দুষ্কৃতকারী দেখেন তবে তাদের বেঁধে ফেলে আইনের হাতে তুলে দিন।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন