ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় লুটপাট করে মার্কেট দখল,থানায় মামলা


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৭:১৫

বাগেরহাটের মোংলার শিল্পাঞ্চল দ্বীগরাজ বাজার সংলগ্ন  নাসির সুপার মার্কেট ও মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার,গুরুত্বপূর্ণ দলিল, মটরসাইকেল ও মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে মোংলা থানায়। ওই মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জনকে অঞ্জাত আসামী আসামী করা হয়। আর মামলার দায়ের পর ক্ষিপ্ত হয়ে মার্কেটটি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে লুটকারীরা। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলা সুত্রে জানাযায়, গত ৬ আগষ্ট সকালে নাসির সুপার মাকের্টের অফিস কক্ষে প্রবেশ করে বসে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরু করছিলেন, নাসির এন্টার  প্রাইজের ক্যাশিয়ার মোঃ সোহেল। এসময় হঠাৎ দ্বিগরাজ এলাকার বাসিন্ধা শাহিন শেখ ২৫/৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তাদের অফিস রুমে প্রবেশ করে।  ক্যাশিয়ার সোহেল কে মারধর ও শাষরোধ করে হত্যার চেষ্টা করে। পরে অফিস কক্ষে থাকা নগদ টাকা ,চারটি একাউন্ট এর চেক বই,গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও দলিল পত্র  এবং অফিসের সামনে রাখা একটি মটর সাইকেল নিয়েযায়। এর আগে অফিস কক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে  সিসি ক্যামেরা খুলে নিয়েযায় হামলাকারীরা। এর পর মার্কেট সংলগ্ন দুইটি বাসায় হামলা ও ভাংচুর চালায়। সেখান থেকে স্বর্ণলংকার ও বাসার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়েযায়। এসময় মারধর করা হয় মাকেটের মালিক নাসির হাওলাদার এর ছোট ভাই মশিউর ও তার স্ত্রী ও সন্তানদের। এ ঘটনার পর থানায় পুলিশি কার্যক্রম স্বাভাবিক না থাকায় মামলা করতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ী। পরে ১৮,০৮,২৪ তাং শাহিন শেখ সহ ১০ জনের নাম উল্লেখ করে আর অঞ্জাত ১৫/২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে নাসির এন্টার প্রাইজের কর্মচারী মোঃ সোহেল।

মামলার বাদী সোহেল জানান, হামলা ও লুটপাটকারীরা মাকেটের মালিক নাসির হাওলাদার কে মেরে ফেলার জন্য খুজতে থাকে। তিনি( নাসির) যেহেতু খুলনায় থাকের তাই তাকে না পেয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলেযায়। তিনি দাবী করেন,হামলাকারীরা তাদের প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকার মালামাট লুট ও ক্ষতি করেছেন।

নাসির সুপার মার্কেটের মালিক নাসির হাওলাদার জানান,  তার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে ১৯ আগষ্ট সকালে মাকেটে থাকা তার সাইনবোর্ড নামিয়ে ফেলে এবং তাদের একটি সাইনবোর্ড লাগিয়েদেয়। মার্কেটের ভাড়াটিয়াদের হুমকি ধামকি দিতে শুরু করে। নাসির আরো বলেন, হামলা ও লুটপাটকারীরা তাকে মেরে ফেলতে খোজাখুজি করছে তাই তিনি প্রান বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। গত ১০ জুলাই ২০১৩ নিজ নামে এক একর ৫৪ শতক  ও ১৯ নভেম্বার ২০১৩ স্ত্রী আসমার নামে ২৬ শতক জমি শাহিন শেখের নিকট থেকে খরিদ করে মাকেট টি নির্মান করেন নাসির।

মামলার এক নম্বর আসামী ও অভিযুক্ত শাহিন শেখ জানান, নাসির হাওলাদার তার নিকট মাকেটের জমি খরিদ করে ছিলেন। পরে সেই জমি তাকে ফেরত দেওয়ার কথা ছিলো। তিনি, মাকেটের মালিক নাসির হাওলাদারের নিকট টাকা পাবেন তাই মাকেটটি দখলে নিয়েছেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান,লুটপাট ও হত্যার চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক মোংলা থানায় একটি মামিলা দায়ের হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত